ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়েত প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চান

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান হিসেবে ‘ফুলকপি’ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় সভা-সমাবেশ, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

ভোটের মাঠে সাধারণ জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থিত লোকজন। জামায়াতে ইসলামীর সমর্থন পাওয়ার পর থেকে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান উপজেলার একটি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের সর্বত্র গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

গাংগাইল ইউনিয়নের জামায়াত সমর্থিত সাধারণ জনগণ বলেন, “চান ভাইকে প্রতিদিনই এলাকায় দেখা যায়। তিনি মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যার কথা শুনছেন। তবে অন্য প্রার্থীদের তেমন দেখা যায়নি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে জামায়াতের সমর্থন আরও দিন দিন বৃদ্ধি পাবে।” তারা আরও জানান, জামায়াত ইসলামী সবসময়ই জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে।

নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি প্রভাষক নুরুল আমিন বলেন, “নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর মজবুত অবস্থান রয়েছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়েই এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। আশা করি তরুণ ভোটাররাও এতে স্বত:স্ফূর্ত সমর্থন জানাবে।”

এ বিষয়ে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান বলেন, “নান্দাইল উপজেলার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গণসংযোগ করে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তৃণমূল সাধারণ জনগণের কথা মনোযোগ দিয়ে শুনছি। জনগণের দিক-নির্দেশনার আলোকেই সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে নান্দাইলবাসীর উন্নয়নে স্মরণীয় কাজ করবো, ইনশাআল্লাহ।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।