ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মহান শহীদ দিবস উপলক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ  উপজেলা ছাত্রলীগ। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম (অবঃ) আরসি ডিএস পিএসসি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান-এর নির্দেশনায় উপজেলা ছাত্রলীগ এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করে।

নান্দাইল উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক মাহবুব হাসান জয়ের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতের প্রথম প্রহরে শহীদ মিনারে সমবেত হন। এসময় তারা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উপস্থিত নেতাকর্মীরা জানান, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের আদর্শকে ধারণ করেই তারা রাজনীতি করেন। দলের  শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।  

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।