ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

Loading

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: “শিক্ষকের মর্যাদাই শিক্ষার উন্নয়ন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৫ই অক্টোবর পালিত হলো “বিশ্ব শিক্ষক দিবস”।

এ উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ নান্দাইল উপজেলা শাখার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের নান্দাইল শাখার সভাপতি মাও আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও সালেহ্ উদ্দীন আকন্দের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলার সকল মাদ্রাসার শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদান এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকের মর্যাদা বৃদ্ধি পেলে শিক্ষার মানও উন্নত হবে। তারা সরকারের কাছে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।