ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

 নান্দাইলে মোটরসাইকেল ও যানবাহনের জন্য ‘ফুয়েল কার্ড’ প্রদান: আবেদনের আহ্বান

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানি সাশ্রয় এবং সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফুয়েল কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। নান্দাইল উপজেলার সংশ্লিষ্ট সকল মোটরসাইকেল ও যানবাহন মালিকদের এই কার্ডের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অত্র বিষয়ে unonandail.mymensingh অফিসিয়াল ফেসবুক আইডিতে তা পোস্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, যারা নিয়মিত যাতায়াত এবং ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে মোটরযান (বিশেষ করে মোটরসাইকেল) ব্যবহার করেন, তাদের সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করতে এই কার্ড সংগ্রহ করতে হবে।

আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং সাথে কাগজপত্রের অনুলিপি হিসাবে যা যা সংযুক্ত করতে হবে: ১. ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। ২. গাড়ির রেজিস্ট্রেশন পেপারের ফটোকপি। ৩. ফিটনেস সনদের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ৪. জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।৫. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৬. চাকরিজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস প্রধানের প্রত্যয়নপত্র বা চাকরির প্রমাণক।

নান্দাইল উপজেলার সংশ্লিষ্ট সকল আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদনপত্র দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। 

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, যথাযথ নিয়ম মেনে ফুয়েল কার্ড সংগ্রহের মাধ্যমে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও সুশৃঙ্খল হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।