ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) নান্দাইল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি ম্যানেজার সাগর জন কস্তা, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নারী জয়িতা বাবলী দাস এবং সাংবাদিক এ হান্নান আল আজাদসহ আরও অনেকে।

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।