ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ ॥

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ও উপজেলা বন বিভাগের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ৪ ঘটিকায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিনামূল্যে গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়। পাশাপাশি বিদ্যালেয়ের শিক্ষকবৃন্দ যুগান্তর স্বজন সমাবেশের এ কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হান উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামছুল হক, মো. হাবিবুল্লাহ, ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান, জেবুন্নেছা দীপ্তি, আলফা হাসিনা লাকি, সালমা আক্তার, মিনা বেগম, নাজমীন আক্তার, রাকিবুল হাসান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য আল আমিন সরকার, সাংবাদিক মো. শাহজাহান ফকির সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

গাছের চারা বিতরণকালে সাংবাদিক মো. শামছ-ই-তাবরীজ রায়হান, উপস্থিত শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে গাছের লাগানোর জন্য আহ্বান করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি তা জীবের প্রাণ রক্ষায় অক্সিজেনের ভান্ডার হিসাবে তা অপরিহার্য বিষয়। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।