ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

Link Copied!

আবু হানিফ স্টাফ রিপোর্টের, (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, মো. ইরফান উদ্দিন, পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল হক (জজ), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, মোবারক হোসেন সহ (সাগর)সিঃযুগ্ন আহব্বায়ক পৌর ছাএদলের, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ, গাছের চারা এবং প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।