ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে শশা চাষীদের সাথে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়: আড়ত ও স্টোররুম তৈরির আশ্বাস

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে শশা চাষীদের সমস্যার কথা শুনতে ও তাদের জীবনমান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সন্ধ্যায় উপজেলার কালিয়াপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী শশা চাষীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নিজেদের স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী সমিতি গঠন করুন এবং শশার একটি সুনির্দিষ্ট আড়ত তৈরি করুন। এতে করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং আপনারা উৎপাদিত শশার সঠিক মূল্য পাবেন। শশা চাষীদের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে। আপনারা সমিতি করলে সরকারি সুযোগ-সুবিধাও সহজে পাবেন।”

তিনি কৃষকদের আশ্বস্ত করে আরও বলেন, “চাষীদের উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধার্থে প্রয়োজনে কালিয়াপাড়া বাজারে একটি আধুনিক কাঁচামাল সংরক্ষণ ভবন (স্টোররুম) তৈরি করে দেওয়া হবে।”

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বাবুল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবলুসহ নান্দাইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় শশা চাষীবৃন্দ।

মতবিনিময় সভায় স্থানীয় কৃষকরা তাদের নানা সমস্যার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী তা পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি দেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।