ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কৃষকের সারে কারসাজি করলে ডিলারশিপ বাতিল: তথ্য প্রতিমন্ত্রী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সার ও বীজের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে এবং বাজার মনিটরিং জোরদার করার লক্ষ্যে বিসিআইসি ও বিএডিসি সার-বীজ ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বা কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নান্দাইল শাখার যৌথ আয়োজনে এই মনিটরিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সার নিয়ে কোনো ধরনের কারসাজি বা কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা হলে তা বিন্দুমাত্র বরদাশত করা হবে না। সরকারের নীতিমালা মেনেই প্রকৃত কৃষকদের কাছে সার বিক্রি করতে হবে। কোনো ডিলারের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ রায় (কর্মকার), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক এনামুল হক বাবুল এবং উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উপজেলার ২৪ জন বিসিআইসি ও বিএডিসি সার ডিলার, ইউনিয়ন পর্যায়ের খুচরা বিক্রেতা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।