ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে রাজগাতী ইউপি ভবন স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে সচেতন নাগরিকদের মানববন্ধন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পূর্বনির্ধারিত স্থান থেকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জনস্বার্থ উপেক্ষা করে দরিল্লা মৌজার ‘পাছদরিল্লা’ থেকে সরিয়ে কাশিনগর মৌজার ‘বনাটী’ গ্রামে ভবন নির্মাণের আকস্মিক সিদ্ধান্তের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পাছদরিল্লা গ্রামে ইউনিয়ন ভবনের জন্য পূর্বনির্ধারিত জায়গায় দরিল্লা উপ-স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৭টি ওয়ার্ডের (এলাকার) বিভিন্ন স্তরের কয়েকশ সচেতন নাগরিক ও সাধারণ সেবাগ্রহীতা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, পাছদরিল্লা গ্রামটি ইউনিয়নের একটি কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ স্থান। এখানে আগে থেকেই দরিল্লা উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন কৃষি অফিস, পোস্ট অফিস, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার বিদ্যমান। ফলে সাধারণ মানুষ এক জায়গাতেই সব ধরণের নাগরিক সেবা পেয়ে আসছেন। এছাড়া ১৯৬৬ সালে এখানেই ইউনিয়ন পরিষদের আদি ভবন স্থাপিত হয়েছিল এবং ২০০৭ সালে নতুন কমপ্লেক্সের জন্য আরও ২৫ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। ২০২৩ সালে এই স্থানেই ভবন নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু একটি প্রভাবশালী চক্র ইউপি ভবনটি রাজগাতী ইউনিয়নের সীমান্তবর্তী কাশিনগর মৌজায় বনাটী এলাকায় স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ ভৌগলিক দিক থেকেও পাছ দরিল্লা মৌজায় ইউপি ভবন স্থাপন শতভাগ যুক্তিসঙ্গত বলে এলাকাবাসী মতামত ব্যক্ত করেন।

সমাবেশে অবসরপ্রাপ্ত শিক্ষক ও সচেতন নাগরিক মো. হারিছ উদ্দিন ভুঞা ও সাবেক মেম্বার আলীম উদ্দিন বলেন, “দীর্ঘদিনের ঐতিহ্য ও বর্তমান প্রশাসনিক কাঠামো বিবেচনায় পাছদরিল্লাতেই ইউনিয়ন কমপ্লেক্স হওয়া যুক্তিযুক্ত। সব ধরণের যোগাযোগ সুবিধা থাকার পরও হঠাৎ করে বনাটী গ্রামে ভবন স্থানান্তরের সিদ্ধান্তটি হঠকারী এবং এতে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণ বেড়ে যাবে। আমরা এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানাই।”

স্থানীয় মাদ্রাসা শিক্ষক নুর হোসেন নুরানী ও আশরাফ উদ্দিন একরাম জানান, পাছদরিল্লা থেকে ভবন সরিয়ে নেওয়া হলে যাতায়াত খরচ ও সময় অপচয়সহ সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হবে। স্থানীয় জনগণের প্রাণের দাবি উপেক্ষা করে ভবন স্থানান্তর করা হলে ইউনিয়নের অধিকাংশ মানুষের ভোগান্তির আরও বৃদ্ধি পাবে।

উক্ত প্রতিবাদ সমাবেশে রাজগাতী ইউনিয়নের সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করেন এবং প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।