ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও নগদ অর্থ সহায়তা প্রদান

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য সমাজসেবামূলক কার্যক্রম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ রক্ষা, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং মানবিক সহায়তার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব একেএম মোস্তফার সভাপতিত্বে প্রধান আকর্ষণ হিসেবে ছিল নরসুন্দা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং স্থানীয়দের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ। এছাড়া এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাহানা নাজনীন।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম বলেন, “সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজ ও পরিবেশের উন্নয়নে তাদের এই সক্রিয় অংশগ্রহণ অন্যদের অনুপ্রাণিত করবে।” মৎস্য কর্মকর্তা সাহানা নাজনীন বলেন, “নরসুন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে স্থানীয় মৎস্য সম্পদ সংরক্ষণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

সভাপতির বক্তব্যে আলহাজ্ব একেএম মোস্তফা বলেন, “আমরা দেশের অতন্দ্র প্রহরী হিসেবে দীর্ঘ সময় সেবা দিয়েছি। অবসর গ্রহণের পরও আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের পাশে থাকা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অত্র এসোসিয়েশনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম আজাদ ফকির, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম রফিক ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান লিটনসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।