ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সার্চ মানবাধিকার সোসাইটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ’-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) নান্দাইল উপজেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা ও প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়।

সার্চ মানবাধিকার সোসাইটি নান্দাইল উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা সার্চ মানবাধিকার সোসাইটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও ময়মনসিংহ জেলা শাখা সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দিলরুবা খানম এবং কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও সোসাইটি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক সঞ্জু।

সার্চ মানবাধিকার সোসাইটি নান্দাইল উপজেলা শাখার সম্পাদক পিন্টু চন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং আর্তমানবতার সেবায় সার্চ মানবাধিকার সোসাইটি দীর্ঘ ১৭ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এই সংগঠনটি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে উপস্থিত সকলকে নিয়ে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।