ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সেতুর মাঝখানে গর্ত ঝুকিঁ নিয়ে যানচলাচল ॥ দূর্ঘটনার আশঙ্কা

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি আঞ্চলিক সড়কের মাঝখানে গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে এটি একটি মরণফাঁদে পরিণত হয়েছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, নান্দাইল থেকে হোসেনপুর আঞ্চলিক সড়কের আচারগাঁও ইউনিয়নের উদং নামক স্থানে একটি পুরনো সেতুর মাঝখানে হঠাৎ করেই এই বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এক মাসের বেশি সময় ধরে ছোট এই সেতুটির কিছু অংশ ধসে গিয়ে গর্ত তৈরি হওয়ায় যানবাহন চালক ও স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এ রাস্তা দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জলসিড়ি বাস সহ বিভিন্ন ধরনের মালবাহী ট্রাক চলাচল করে। এছাড়া ওই সড়কটির বর্তমান অবস্থা অত্যান্ত নাজুক। সড়কের স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাপানিতে একাকার হয়ে থাকছে। তবে সেতুর মাঝখানে গর্ত হওয়ার স্থানে চালক ও যাত্রীরা সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকেন। গর্তের কারণে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসন বা এলজিইডি কর্তৃপক্ষের কোনো নজর নেই।

ইজিবাইক চালক রুবেল মিয়া জানান, কালভার্টের ধসে পড়া জায়গাটি পার হতে তাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিএনজি চালক সবুজ মিয়া ও মোটরসাইকেল আরোহী আল আমিন জানান, যেকোন সময় গাড়ীর চাকা ওই গর্তের মধ্যে আটকে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে রাতের বেলায় দুর্ভোগের শেষ নেই।

স্থানীয় বাসিন্দা আলম ও রফিক জানান, সেতুটি অনেক পুরনো হওয়ায় এমন গর্তের সৃষ্টি হয়েছে, যা এখন একটি মরণফাঁদ। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় বড় ধরনের দূর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নিবে ? অবিলম্বে এর সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুল মালেক বিশ্বাস বলেন, “বিষয়টি আমি সরজমিন দেখে এসেছি। দ্রুতই সরেজমিনে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।