ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে স্কুল-কলেজ চলাকালীন প্রাইভেট কোচিং নিষিদ্ধ: ইউএনও ফাতেমা জান্নাতের কড়া নির্দেশনা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মিজ ফাতেমা জান্নাত স্কুল ও কলেজ চলাকালীন সময়ে সকল প্রকার প্রাইভেট কোচিং পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএনও ফাতেমা জান্নাত নান্দাইলবাসীর অবগতির জন্য ইউএনও নান্দাইল অফিসিয়াল ফেসবুক আইডিতে এক বিজ্ঞপ্তিতে জানান, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং কোচিং নির্ভরতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সম্মানিত অভিভাবক, শিক্ষকমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীদের এই নির্দেশনার বিষয়ে সচেতন থাকার এবং তা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নান্দাইলে স্কুল-কলেজ চলাকালীন সময়ে যত্রতত্র প্রাইভেট কোচিং সেন্টার পরিচালিত হয়ে আসছিল। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে কোচিং নির্ভরতা বাড়ছিল, তেমনি অনেক ক্ষেত্রে স্কুলের ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়া এবং পড়াশোনার মান ব্যাহত হওয়ার অভিযোগ উঠছিল।

এ বিষয়ে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং তাদের মেধার সঠিক বিকাশের জন্য আমরা বদ্ধপরিকর। স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আশা করি, সংশ্লিষ্ট সকলে এই নির্দেশনা মেনে চলবেন এবং আমাদের এই উদ্যোগে সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, “এই নির্দেশনার পর যদি কোনো কোচিং সেন্টার স্কুল বা কলেজ চলাকালীন সময়ে কার্যক্রম পরিচালনা করে, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইউএনও ফাতেমা জান্নাতের এই কঠোর পদক্ষেপকে নান্দাইলের শিক্ষামহল এবং সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এবং তাদের মধ্যে স্বাবলম্বী হওয়ার প্রবণতা বাড়াতে সাহায্য করবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।