ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে স্টারলাইট ইংলিশ একাডেমিতে কুরআনুল কারিমের ছবক প্রদান ও ফলাফল প্রকাশ: প্রযুক্তিনির্ভর হাজিরায় মুগ্ধ অভিভাবকরা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে পরিচালিত ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘স্টারলাইট ইংলিশ একাডেমি’ (ঝঃধৎষরমযঃ ঊহমষরংয অপধফবসু)-এর উদ্যোগে দিনব্যাপী ‘শিশু শিক্ষা প্রদর্শনী’, পবিত্র কুরআনুল কারিমের সবক প্রদান এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশিষ্ট আলেম হযরত মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্টারলাইট ইংলিশ একাডেমি’ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক আব্দুল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ বিন ওমর (রা.) মাদ্রাসার মহাপরিচালক হাফেজ শফিকুল ইসলাম (শফিক), বিশেষ অতিথি বাইতুস সুন্নাহ মহিলা মাদ্রাসার মহাপরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন আসাদ। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদান করেন হারুনুর রশিদ সরকার, হযরত মাওলানা সুলাইমান সাহেব, মাওলানা আজহারুল ইসলাম এবং মাওলানা আসাদুল্লাহ।

উক্ত অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআনের ছবক গ্রহণ করে, যা উপস্থিত সুধীজন ও অভিভাবকদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি করে। এছাড়া শিশুদের সৃজনশীলতা বিকাশে আয়োজিত ‘শিশু শিক্ষা প্রদর্শনী’ আগত অতিথিদের নজর কাড়ে। বক্তারা বলেন, বর্তমান যুগে শিশুদেরকে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করা সময়ের দাবি। স্টারলাইট ইংলিশ একাডেমি সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ. এম. বোরহান উদ্দিন শিক্ষার গুণগত মান ও প্রতিষ্ঠানের ভিশন তুলে ধরেন। তিনি বলেন, স্টারলাইট ইংলিশ একাডেমি শিক্ষার্থীদেরকে আধুনিক ইংরেজি শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের আধুনিক ব্যবস্থাপনায় বিশেষ করে ডিভাইসের মাধ্যমে প্রযুক্তিনির্ভর হাজিরা ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি শিক্ষা অর্জনে তারা অভাবনীয় গতি পেয়েছে।

আলোচনা সভা শেষে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।