ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন (হোডা)র ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ॥

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডা: আমিনুল হক সভাপতি ॥ ডা: নুরুল হক সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন (হোডা) নান্দাইল উপজেলা শাখার ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলা সদর নতুন বাজারস্থ হোডা’র কার্যালয়ে এ সম্মলন অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে ডা. আমিনুল হক ভুইয়াকে সভাপতি, ডা. নুরুল হক বিএসসিকে সাধারণ সম্পাদক এবং ডা. আজহারুল ইসলাম হেলালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

হোমপ্যাথিক চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন হোডা’র বিদায়ী সভাপতি ডা. জামাল উদ্দিন খান। সভায় সংগঠনের বিগত দিনের সার্বিক কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক ডা. ভানু কুমার সেন।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মো. শাহজাহান ফকিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হোডা’র উপদেষ্টা ডা. ফখর উদ্দিন ভূইয়া, ডা. ফরিদ উদ্দিন মাস্টার ও ডা. আব্দুর রহিম আকন্দ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন হোডা নান্দাইল শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাবেক কোষাধ্যক্ষ ডা. মৃণাল কান্তি দে, সহ-কোষাধ্যক্ষ ডা. শহিদুল্লাহ, ডা. আমিনুর রহমান পাভেল, ডা. জাহাঙ্গীর আলম ও ডা. শাহজাহান সাজু প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই পেশার মর্যাদা রক্ষা এবং চিকিৎসকদের অধিকার আদায়ে ‘হোডা’ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। অনুষ্ঠানে হোডা নান্দাইল উপজেলা শাখার সকল সদস্য, উপদেষ্ঠা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।