ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে হোমিও ডক্টরস এসোসিয়েশনের (হোডা) নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ 

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হোমিও ডক্টরস এসোসিয়েশন (হোডা)-র নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোমিও ডক্টরস এসোসিয়েশন হোডা নান্দাইল শাখার সদ্য বিদায়ী সভাপতি ডা. জামাল আহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী চিকিৎসকদের জনসেবায় আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান।

হোডা নান্দাইল শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদের এবং নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ডাক্তার বানু কুমার সেন, নবগঠিত কমিটির সভাপতি ডা. আমিনুল ইসলাম,  সাধারণ সম্পাদক ডা. নুরুল হক,  সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম হেলাল এবং ডা. নুসরাত জাহান ইভা প্রমুখ।

বক্তারা হোমিও চিকিৎসার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের হোমিও চিকিৎসক, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।