ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া ৫ জুয়াড়িসহ ১৮জনকে জেল হাজতে প্রেরণ ॥ [ পুলিশ ও জুয়াড়িদের মধ্যে ধস্তাধস্তি ]

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে জুয়ার আসর থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে ৩টি হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া ৫ আসামিসহ ১৫জন এবং অন্যান্য মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করে মোট ১৮ জন আসামিকে সোমবার (১১ মে) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রোববার (১০ মে) দিবাগত রাত উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারোঘরিয়া নতুন বাজারে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১ টার দিকে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ বারোঘরিয়া নতুন বাজারের লাল মিয়ার চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে লুডু দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়। আটক করার একপর্যায়ে জুয়াড়ি ও তাদের সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয় এবং ধস্তাধস্তি শুরু করে। এ সময় ৩টি হ্যান্ডকাফ পরা অবস্থায় ৫ জন আসামিকে পুলিশ হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় জুয়াড়ি পক্ষের লোকজন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং স্থানীয় বিএনপি নেতাদের ঐকান্তিক সহযোগিতায় কয়েক ঘণ্টার চেষ্টার পর  হ্যান্ডকাফসহ ৫ আসামী পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী, জুয়া আইনে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আমিন, মোঃ কিরন, মোঃ সাইদুল ইসলাম, মোঃ মোবারক মিয়া, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ আলম মিয়া, মোঃ জিয়া, মোঃ রমজান, মিলন মিয়া, রুস্তম আলী, তাইজুল ইসলাম, মোঃ হেভেন মিয়া ওরফে সাগর ও মোঃ পারভেজ ভান্ডারী।

এছাড়া গ্রেফতারী পরোয়ানা মূলে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুল্লাহ লিটনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জোয়ালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী জাহাঙ্গীর মিয়া, আসাদুল হক ও মোঃ শামীম এবং ৫৪ ধারায় আরমান ওরফে আলমাসকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৮ জন আসামিকে সোমবার (১১ মে) ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া বিরোধী অভিযানে গিয়ে পুলিশ বাধার মুখে পড়লেও আসামিদের গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।