নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এ কে এম শামসুল ইসলাম শামস।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৪ ঘটিকায় পৌর সদরের চারি আনি পাড়া মহল্লায় নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২৬টি ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ। এছাড়া স্থানীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের পিতা-মাতার জন্যও বিশেষ ঈদ উপহার প্রদান করা হয়।
উপহার বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এ কে এম শামসুল ইসলাম শামস বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, ডক্টর শামসের সহধর্মীণি নারী উদ্যোক্তা শামস্ মলি ম্যাডাম, য়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

