ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ৩০ হাজার পরিবারে ঈদ আনন্দ: ভিজিএফ কার্ডের আওতায় ৩০৩ টন চাল বরাদ্দ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে অসহায়, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ৩০ হাজার ৩ শত ৮৪টি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বরাদ্দ প্রদান করা হয়েছে। দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সরকারিভাবে মোট ৩০৩.৮৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি কার্ডধারী পরিবার ১০ কেজি করে উচ্চমানের চাল পাবেন। ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুসরণ করে যথাযথ তালিকা প্রণয়নের মাধ্যমে ঈদের পূর্বেই এই চাল বিতরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউনিয়ন ভিত্তিক বরাদ্দের তথ্যে দেখা যায়— বীর বেতাগৈর ইউনিয়নে ১৩৭৩ জন, মোয়াজ্জেমপুর ইউনিয়নে ২৭৩৪ জন, নান্দাইল ইউনিয়নে ২০০০ জন, চন্ডীপাশা ইউনিয়নে ৩০৬০ জন, গাংগাইল ইউনিয়নে ২৬৯৫ জন, রাজগাতি ইউনিয়নে ২১৬৫ জন, মুশুল্লী ইউনিয়নে ২৫৫২ জন, সিংরইল ইউনিয়নে ২১৫৯ জন, আগারগাঁও ইউনিয়নে ২২১১ জন, শেরপুর ইউনিয়নে ২৩০৭ জন, খারুয়া ইউনিয়নে ২২৩২ জন, জাহাঙ্গীরপুর ইউনিয়নে ২৮৪৫ জন এবং চর বেতাগৈর ইউনিয়নে ২০৫১ জন উপকারভোগী এই সুবিধা পাবেন। এছাড়াও নান্দাইল পৌরসভার জন্য পৃথক বরাদ্দ প্রদান করা হয়েছে।

বরাদ্দ প্রদানের ক্ষেত্রে কঠোর সতকর্তা অবলম্বনের নির্দেশ দিয়ে জানানো হয়েছে, ভিজিএফ কার্ডধারীদের তালিকা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি এই সুবিধা না পায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও ট্যাগ অফিসারদের তদারকি জোরদার করা হয়েছে।

পবিত্র ঈদুল আযহার আগেই এই চাল বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ফাতেমা জান্নাত। তিনি আরও বলেন, ঈদ উৎসবকে সামনে রেখে অতি দরিদ্র পরিবারগুলো যাতে খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই এই বিশেষ ভিজিএফ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই চাল বিতরণ সম্পন্ন করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।