ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ‘৫ই আগস্টের গণঅভ্যুত্থান: ছাত্র-জনতার ভূমিকা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মো:; শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জনতার অধিকার, আমাদের অঙ্গীকার—দেশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৫ই আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে নান্দাইলের কাকচর রোড সংলগ্ন ব্রিজ এলাকায় ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ, নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন নান্দাইল উপজেলা গণঅধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নান্দাইল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম (মাহবুব)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫ই আগস্টের বিপ্লব ছিল শোষণের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক জাগরণ। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জাতীয় স্বার্থ রক্ষায় এই অভ্যুত্থানের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। দেশ হবে জনতার—এই অঙ্গীকার বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নান্দাইল উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম (খোকন)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ।

এছাড়া  বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক ফারাবী আহমেদ রমজান এবং জেলা যুব অধিকার পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওসমান গনী, নান্দাইল উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাজহারুল ইসলাম।

বক্তারা আগামী দিনে নান্দাইল উপজেলাকে একটি আদর্শ ও অধিকার সচেতন জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।