ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে “নান্দাইল প্রেসক্লাব” এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

” গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৭ই জানুয়ারি) বিকালে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পূর্ব একটি বর্ণাঢ্য র‌্যালী প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ও অদম্য নারী কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম, বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল আমিন, বিশেষ অতিথি প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, অত্র প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি দিনকাল পত্রিকার প্রতিনিধি এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাবের জমিদাতা সদস্য ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাংবাদিক শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও স্বাগতম জানান নান্দাইল প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটি সহ সকল সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্র প্রেসক্লাবের ৪৪ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে স্বাগতম জানিয়ে প্রেসক্লাবের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। এছাড়া আলোচনা সভা শেষে কেক কাটা সহ সকল কলম সৈনিক ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, প্রেসক্লাবের আজীবন ও সাংবাদিক সদস্যবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।