নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সোমবার (০২ ফেব্রুয়ারি) মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
“বিজয় উল্লাসে হয়োনা অধীর, পরাজয়ে হাসিমুখ রেখো সদা বীর”— এই লক্ষ্য ও উদ্দীপনাকে সামনে রেখে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন সহ জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অত্র মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, প্রভাষক আয়েশা আক্তার, সহকারী শিক্ষক মহসিন ও প্রাক্তন শিক্ষক আতাউর রহমানের ক্রীড়া পরিচালনায় দিনব্যাপী মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া ও মাও: ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য মোঃ খুরশেদ আলম, মোঃ হেলাল উদ্দিন (হেবাল) এবং মোঃ ওবায়দুল হক। এছাড়া দাতা সদস্য মোঃ কামরুল হাসান, ইউপি সদস্য রুকন মিয়া, ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, রায়ের বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মিজবাহ উদ্দীন, ক্রীড়া শিক্ষক আব্দুল কদ্দুস, সবেক সহকারী অধ্যাপক মোকসেদা আক্তার, সাবেক সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও লুৎফর রহমান সহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মো: আজিজুল ইসলাম বলেন, “লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদ্রাসার শিক্ষার্থীদের এই প্রাণবন্ত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক।”
তিনি আরও বলেন, প্রতিযোগিতার মূল সার্থকতা কেবল জয়ী হওয়া নয়, বরং সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করা। দিনব্যাপী চলা ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরিশেষেঅনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

