ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িত নৃশংস খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আলিফের ওপর এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার ঘটনা গোটা গণমাধ্যম সমাজকে স্তব্ধ করে দিয়েছে। এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি বাকস্বাধীনতা এবং সত্য প্রকাশের ওপর সরাসরি আঘাত।

বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও খুনিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন। কর্মসূচি শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদার এবং নির্ভয়ে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এএসএম হোসাইন শাহীদ, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল এবং সাংবাদিক নিয়ামুল কবীর সজলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।