ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পনের মাসে চার ওসির বদলি॥ ওসি শূন্য নান্দাইল মডেল থানা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

একজন এসআই দ্বারা চলছে থানা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে গত পনের মাসে চার জন অফিসার ইনচার্জ (ওসি) এর অন্যত্র বদলি হয়েছে। বর্তমানে ওসি শূন্য অবস্থায় পড়ে আছে নান্দাইল মডেল থানা। থানার উপ-পরির্দশক (এসআই) দ্বারা চলছে থানা কার্যক্রম। ফলে নান্দাইল মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ জনসাধারণের সেবা ব্যাহত হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব্যাতীত ময়মনসিংহ জেলার অন্যতম গুরুত্বপুর্ণ নান্দাইল মডেল থানাটি এভাবে দায়িত্বহীনভাবে পড়ে থাকায় এলাকার অভিজ্ঞ মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানাগেছে, নান্দাইল মডেল থানাটি গত দুই সপ্তাহ যাবত অফিসার ইনচার্জ (ওসি)’র পদটি শূন্য অবস্থায় রয়েছে। এছাড়া ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম কয়েকদিন দায়িত্ব পালন করলেও গত তিনদিন যাবত তিনিও ছুটিতে রয়েছেন। বর্তমানে থানার ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বে রয়েছেন থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সম্রাজ। এতে করে একজন এসআই’য়ের মাধ্যমে থানার সার্বিক দায়িত্ব পালনে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হচ্ছে।

একাধিক সূত্র জানাগেছে, ২০২৫ ও ২০২৬ এই দুই সনের পনের মাসের মধ্যে চার জন ওসি’র বদলি হয়েছে। নান্দাইল মডেল থানার সাবেক ওসি ফরিদ আহমেদ যোগদানের পাঁচ মাস পরেই ১৩ই মার্চ ২০২৫ইং সনে অন্যত্র বদলি হন। পরে যোগদান করেন সাবেক ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, তিনিও চার মাস পরে অন্যত্র বদলি হয়ে যান। এরপরপরই যোগদান করেন সাবেক ওসি জালাল উদ্দিন মাহমুদ, তিনিও চার মাস দায়িত্ব পালনের পর বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। সর্বশেষ সাবেক ওসি আল আমিন যোগদানের পর তিন মাস দায়িত্ব পালন করেছিলেন। এরপর থেকে নান্দাইল মডেল থানাটিতে ওসি শূন্য অবস্থা বিরাজমান।

এ বিষয়ে থানা এলাকার সুশীল সমাজের লোকজন ও সাধারণ জনগণ নতুন ওসি যোগদানের ব্যাপারটি সুনিশ্চিত করার জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাাশি নান্দাইলের নির্বাচিত জনপ্রতিনিধি বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনা: (অব:) শামছুল ইসলাম শামস এর সুদৃষ্টি কামনা করছেন নান্দাইলবাসী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। শীঘ্রই বিষয়টির সুরাহা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।