ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও অসাধারণ নারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর ২০২৫) ও ৯ ডিসেম্বর ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা ও অসাধারণ নারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও নারী শক্তি সহায়ক প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুপম দাস।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি,রিফাত জাহান, আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া দূযোগ ব্যবস্হাপনা কমকর্তা মোঃ আঃ মান্নান, প্রাণী সম্পদ কমকর্তা, আলী আকবর, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দৌওলত হোসেন,পাকুন্দিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার আসাদুজ্জামান, পাকুন্দিয়া উপজেলায় বিএনপি যুগ্ম আহ্বায়ক, আ: কদ্দুস, আঃ ছাওয়া,পাকুন্দিয়া পৌর সভাঃ এস,এম মিনহাজ উদ্দিন এতে সভাপতি করেন, স্বপন কুমার দত্ত।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় উপজেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কয়েকজন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।