আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মসজিদে ইতেকাফে থাকা অবস্থায় আবুল হাশিম (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সুখিয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি মসজিদে ইতেকাফে ছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয়।
মরহুমের নামাজে জানাজা আজ বিকেলে সুখিয়া বাজার বড় আজলদী প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন

