আবু হানিফ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ঘঠিকা উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ বিল্লাল হোসেন ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন চলমান কার্যক্রম, সামাজিক সমস্যা, মাদক, বাল্যবিয়ে, সড়ক নিরাপত্তা, চুরি-ছিনতাই প্রতিরোধসহ সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি), রিফাত জাহান থানার ওসি, সাখাওয়াত হোসেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এবং কমিটির সদস্যরা।
সভায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।


