ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

এমপি প্রার্থী শফিকুল ইসলাম শফিককে তৃণমূলের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা।

আবু হানিফ,পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী শফিকুল ইসলাম শফিককে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

সোমবার (২রা ফেব্রুয়ারি ২০২৬) পাকুন্দিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ, পাকুন্দিয়া উপজেলা শাখা।

এ সময় বক্তারা বলেন,হাসান আহমেদ রমজান সাধারণ সম্পাদক জেলায় যুব অধিকার পরিষদ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তারা দাবি করেন, দলীয় নেতা-কর্মীদের সাথে খারাপ আচরণ করেন,তার নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেনা।

এসময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলায় সাবেক আহ্বায়ক , গণ অধিকার পরিষদ, শহিদুল ইসলাম শহিদুল, সাবেক সদস্য সচিব পাকুন্দিয়া উপজেলা গন পরিষদ মাহমুদুল হাসান সুমন,সাবেক যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলায় গন অধিকার পরিষদ, আবু বক্কর সিদ্দিকদ্দিক,সাবেক যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলায় গন অধিকার পরিষদ, বাদল মিয়া,সভাপতি যুব অধিকার পরিষদ পাকুন্দিয়া উপজেলায় খুকা সিদ্দিক, আরো উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।