ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‍্যালিও আলোচনা সভা

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বুধবার (৮ অক্টোবর) সারাদেশে পালিত হচ্ছে জাতীয় কন্যা দিবস। “কন্যা বিনিয়োগের অঙ্গীকার, গড়ব সমৃদ্ধ দেশ ও পরিবার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দিনটি উদযাপন করা হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলায় নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা,কূষি কমকর্তা নরে ই আলম, প্রাথমিক শিক্ষা কমকর্তা ডঃ দৌওলত হোসেন, বিএনপি যুগ্ন আহ্বায়ক আঃ কুদ্দুস, জামাত ইসলামের সাবেক আমীর ফেকায়ার  ফাযিল মাদ্রাসা অধাক্ষ আবুল কাশেম বিপ্লব, জামাতের আমীর আঃ জব্বার। অনুষ্ঠান উপস্থাপন করেন উপজেলায় একাডেমিক সুপার ভাইজার শরিফুল ইসলাম প্রমুখ।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ও সামাজিক সংগঠনগুলো কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাতেও দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি শুরু হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য, বাল্যবিবাহ ও সহিংসতা বন্ধে পরিবার ও সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, কন্যাদের শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুললে দেশের টেকসই উন্নয়ন সম্ভব।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।