ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপনের শুভ সূচনা।

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টের (কিশোরগঞ্জ): যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও গভীর দেশাত্মবোধের আবহে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিস রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

পতাকা উত্তোলনের পর স্বাধীনতার শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দিবসটি উপলক্ষে আরও রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন।

বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিবসটি ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জাতীয় পতাকা ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।