আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের তিনটি গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সকাল ১১টায় উপজেলার চরপলাশ নতুন বাজার ঈদগাহ মাঠে ৮নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কাওয়ালীকান্দা, চরপলাশ ও ঠুটারজঙ্গল গ্রামের মোট ২৭০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড সভাপতি আবির জামান হৃদয় এবং সঞ্চালনা করেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ স্বপন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ আজিজুল হক কাজল।
অনুষ্ঠানের শুরুতে মড়লপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন পবিত্র কুরআন তেলাওয়াত করেন। পরে সভাপতি স্বাগত বক্তব্য দেন এবং পর্যায়ক্রমে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে ঈদ প্রীতি সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার। উদ্বোধন পরবর্তী সময়ে প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য দেওয়া প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম সেমাই, ২ প্যাকেট গুঁড়া দুধ ও আধা কেজি ডিটারজেন্ট পাউডার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, সুখিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি মোঃ আল আমিন এবং সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন ছয়চির শামসুদ্দীন জুনিয়র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, চরপলাশ জামে মসজিদের সভাপতি মুজিবুর রহমান মাখন ভুইয়া, প্রবাসী এহসানুল হক লালন ভুইয়া, বাতেন আহমেদ জয় ভুইয়া, মোঃ নুরুল ইসলাম লিটন সরকার, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুল ইসলাম হবি প্রমুখ। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। তারা অতীতের মতো ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন।

![]()

