ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
“নিম্ন আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে মশা দূর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিস রিফাত জাহান, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কমিশনার রাকিবুল হাসান ছোটন, পৌরসভার সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. সিদ্দিক হোসেন (রিপন)সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষকে নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।