ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মার্চ ২০, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টায় ৩০ মিনিটে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ৫০০টি পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, আতিকুর রহমান (মাসুদ), এমদাদুল হক (মাসুদ), আঃ ছাওয়ার, থানা বিএনপির সদস্য বজলুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল আলম সুজন পাকুন্দিয়া উপজেলায় যুব,দলের যুগ্ম আহ্বায়ক, আমিনুল হক জজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও রুপম দাস বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত এই সহায়তা গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে সমভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।