ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় প্রয়াত আলেম মাওলানা আব্দুস শাহিদ (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার

Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিশিষ্ট দ্বীনি ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক মরহুম মাওলানা আব্দুস শাহিদ (রহ.)-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী মির্জাপুর গ্রামের কৃতী সন্তান ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মির্জাপুর আলীম মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। পাশাপাশি মির্জাপুর বাজার জামে মসজিদের খতিব হিসেবে কুরআন-সুন্নাহভিত্তিক বয়ান ও নৈতিক শিক্ষার মাধ্যমে এলাকার মানুষের কাছে ব্যাপক শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেন।

দ্বীনি শিক্ষার প্রসারে তিনি নিজ উদ্যোগে মির্জাপুর দারুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও দারুল কোরআন মসজিদ প্রতিষ্ঠা করেন। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘদিন তিনি চরকুর্শা ঈদগাহে বিনা পারিশ্রমিকে ইমামতি করে দ্বীনের খেদমত করে গেছেন।

স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, বিনয়ী ও সর্বজনশ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক আদর্শ বহু মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২৫ সালের ৬ আগস্ট বার্ধক্যজনিত কারণে ৭৭ বছর বয়সে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পাকুন্দিয়াবাসী একজন প্রজ্ঞাবান আলেম, শিক্ষক ও সমাজের অভিভাবককে হারায়, যার শূন্যতা আজও অনুভূত হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর প্রতিষ্ঠিত মির্জাপুর দারুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও দারুল কোরআন মসজিদ প্রাঙ্গণে শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে এলাকাবাসী, শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।