ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় বজ্রপাতে আহত ৩ ব্যক্তির পাশে উপজেলা প্রশাসন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

[ নগদ অর্থ ও খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও রুপম দাস ]

আবু হানিফ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতের ঘটনায় আহত তিন ব্যক্তির মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪টার দিকে বজ্রপাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত পরিবারগুলোর খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বজ্রপাতের ঘটনায় আহতদের পরিবারের সদস্যরা জানান, হঠাৎ বজ্রপাতের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। আহতদের চিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় খরচ মেটাতে উপজেলা প্রশাসনের এই সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এবং চরফারাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান।

এ সময় ইউএনও রুপম দাস আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উপজেলা প্রশাসনের দায়িত্ব। বজ্রপাতের মতো দুর্যোগে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আবহাওয়া খারাপ থাকলে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

উপজেলা প্রশাসন জানায়, বজ্রপাতসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। দুর্ঘটনার সময় দ্রুত খবর দিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

স্থানীয়দের মাঝে বজ্রপাত বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রশাসনের কর্মকর্তারা বলেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়, গাছের নিচ ও বিদ্যুতের খুঁটির আশপাশে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। এ সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।