ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান মিয়া একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ভিটিপাড়া গ্রামের একটি বাড়িতে কাঠের আসবাব তৈরির কাজ করছিলেন সুলতান। বেলা ১১টার দিকে একটি ড্রিল মেশিনের প্লাগ বৈদ্যুতিক সকেটে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।