ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার

আবু হানিফ,পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে কোদালিয়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই (নিঃ) শ্রী মধুসুদন সরকার জানতে পারেন, উপজেলার আশুতিয়া গ্রামের আল আমিনের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয় ও দেশীয় অস্ত্র মজুদ রয়েছে।
এ তথ্য পাওয়ার পর তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ এস এম আরিফকে অবহিত করেন। পরবর্তীতে তার নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন (৩৮)

ও মোঃ মন্টু (২০) পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় নিশ্চিত করে।

এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেখানো মতে বসত ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি কুড়াল, একাধিক স্টিলের তলোয়ার, রামদা, ছুরি, করাত, ছোট দা ও কড়াত লাঠিসহ মোট ১৩টি ধারালো অস্ত্র এবং দুটি ওয়াকিটকি সেট। এছাড়াও পৃথক তল্লাশিতে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বিকেল ৪টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।