ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

Loading

“শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার আহব্বান “

আবু হানিফ পাকুন্দিয়া উপজেলা  প্রতিনিধি:-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন— “ছোট সোনামনিদের পড়াশোনা করে দেশকে এগিয়ে নিতে হবে।”

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শনিবার (২৫ অক্টোবর) দুপুর ৩টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “ছোট সোনামনিদের পড়াশোনা করতে হবে; শুধু পড়াশোনা নয়—নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতি উন্নতি লাভ করতে পারে না।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, “২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে আমি লক্ষ্য করেছিলাম— তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তিনি কেবল ঘরে বসে রাজনীতি করেননি; তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে সংযোগ গড়ে তুলেছিলেন। তিনি এখন লন্ডনে থেকেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন, তাদের কথা শুনছেন।”

এছাড়া তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের যে আলোচনা এখন চলছে, সেটি তারেক রহমান আড়াই বছর আগে উপস্থাপন করেছেন। তাই বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই— বরং অন্যদের তার কাছ থেকে শেখা উচিত।”

জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ জালাল উদ্দীন।

বক্তারা  আরো বলেন, শিক্ষা বিস্তারে বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এই মেধাবৃত্তি আয়োজনের মূল উদ্দেশ্য|

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।