ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় সড়ক ও জনপথের জায়গা দখলমুক্তে উচ্ছেদ অভিযান

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

সরকারের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অনেকেই ক্ষতিপূরণের টাকা উত্তোলনের পরও জায়গা দখল করে রেখেছিলেন— সেসব দখলদারদের স্থাপনাও উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী শহীদুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী, এসআই সেলিমসহ পাকুন্দিয়া থানা পুলিশের সদস্যরা।

অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন,সরকারের উন্নয়ন প্রকল্পে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। সরকারি সম্পত্তি দখল করে রাখলে কারও প্রতি কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।