ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ৩৬ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

Link Copied!

আবু হানিফ | স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরে আলম, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ৩০টি ওয়ার্ডে স্থাপিত ২৪৮টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩৬ হাজার ২১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৫২ জন শিশুর জন্য নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ২৬০ জন শিশুর জন্য লাল রঙের ক্যাপসুল নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণিতে ৩ হাজার ৯৪৪ জন স্বাভাবিক ও ৮ জন প্রতিবন্ধী শিশু এবং দ্বিতীয় শ্রেণিতে ৩২ হাজার ২১৭ জন স্বাভাবিক ও ৪৩ জন প্রতিবন্ধী শিশু রয়েছে।

উপজেলার মোট জনসংখ্যা ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন। ক্যাম্পেইন পরিচালনার জন্য ১টি স্থায়ী কেন্দ্র, ১টি নারী উদ্বুদ্ধকরণ কেন্দ্রসহ মোট ২৪৮টি অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা, অপুষ্টিজনিত জটিলতা এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশে সহায়তা করে।

স্বাস্থ্য বিভাগ নির্ধারিত দিনে সকল অভিভাবককে নিজ নিজ এলাকার টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।