ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ৪৯০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৬ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, আগামী দিনের দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

শনিবার (৪ জুলাই) দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা সংলগ্ন উজ্জীবন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী ও উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল্লাহ আল খায়ের তুহিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। তিনি বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষক এবং সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, কামাল উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল)।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় পাকুন্দিয়ার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৯০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিবুল বাশার নয়ন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।