ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মিনহাজ, সম্পাদক মহিবুল্লাহ বচ্চন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি এ এস এম মিনহাজ উদ্দিন সভাপতি এবং দৈনিক নয়া দিগন্ত-এর উপজেলা প্রতিনিধি কে এম মহিবুল্লাহ বচ্চন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক হৃদয়-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মানসুরুল হক কচি, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান জিয়া।

সভার শুরুতে প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এম এ রশীদ ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর প্রেসক্লাবের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ এবং এ নিয়ে সদস্যদের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আউয়াল মোহাম্মদী, সিদ্দিক হোসেন কিশোরসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে এবং প্রেসক্লাবের মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।