আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ঘিরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। সোমবার (২৩ মার্চ ২০২৬) পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সাইদুল হক (শাহীন)।
এসময় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, আতিকুর রহমান (মাসুদ), মোঃ এরফান উদ্দিন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল চৌধুরী এবং কোষাধ্যক্ষ (ইউএনবি) মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাকুন্দিয়া প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সভাপতি নুরুল ইসলাম (বাচ্চু), উপদেষ্টা মজিবুর রহমান (জিয়া), এম শাহজাহান, সিদ্দিক হোসেন, আবুল কাসেম বিপ্লবসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ক. ম. মুহিব্বুল্লাহ বচ্চন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক (হৃদয়)।
ঈদ পুনর্মিলনীতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকদের স্মরণে শোক প্রকাশ করা হয়, যা পুরো আয়োজনকে এক আবেগঘন পরিবেশে রূপ দেয়।

