ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নামা লক্ষিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী ওসমান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী ওসমান ওই এলাকার এমদাদ মিয়ার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার সময় অসাবধানবশত একটি বিদ্যুতায়িত লোহার তারের সংস্পর্শে আসে আলী ওসমান। এতে সে গুরুতরভাবে আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেন।

এ ঘটনায় নামা লক্ষিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।