নিজস্ব প্রতিবেদক : গত ২১ ও ২২ সেপ্টেম্বর /২৫ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক জনবাণী ও দৈনিক ঢাকা, ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের খবর পত্রিকা সহ বিভিন্ন অনলাইন নিউজপোর্টালে “নান্দাইলে মিথ্যা মামলায় জড়িয়ে সরকারি কর্মচারীর পরিবারকে হয়রানি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত এই সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
তবে, উক্ত সংবাদে জমি সংক্রান্ত বিরোধ এবং ব্যবসায়ী আবুল হাসেমকে মারধরের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তা শতভাগ সত্য। প্রকৃতপক্ষে, আমার প্রতিপক্ষ পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, তাঁর পুত্র সরকারি কর্মচারী কামরুল ইসলাম ইন্টু ও তাঁর পরিবার সমাজে আমাকে ও আমার ভাই আবুল হাসেমকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এবং নিজেদের বিরুদ্ধে চলমান মামলা থেকে বাঁচার স্বার্থে উপরোক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। এটি শাক দিয়ে মাছ ঢাকার একটি অপচেষ্টা মাত্র।
মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নজরুল ইসলামের পরিবারের সদস্যরা আমাদের (বাদী), আমার ভাই ও বোনের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নিয়েছেন। তদুপরি, উক্ত সম্পত্তি ফেরত চাইলে তাঁরা আমাদেরকে মারধর, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। নজরুল ইসলাম গংদের বিরুদ্ধে এ সংক্রান্তে একাধিক মামলা মোকাদ্দমা চলমান রয়েছে। এছাড়াও, আমার ভাই আবুল হাসেমকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছিল, যা তিনি নিজেই দেখেছেন ও শুনেছেন। অথচ মিথ্যা মামলায় তাঁদেরকে জড়ানো হয়েছে বলে ভিত্তিহীন তথ্য দিয়ে এহেন সংবাদ প্রকাশ করা হয়েছে।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।
নিবেদক,
রেজিনা আক্তার
মামলার বাদী
পিতা- মৃত আ: মালেক
গ্রাম- উত্তর বানাইল, ইউপি- গাংগাইল,
উপজেলা- নান্দাইল, ময়মনসিংহ।