আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গত ১৮ মার্চ ২০২৬ইং রোজ: বুধবার বিকাল ৩.৩৪ মিনিটে “নরসুন্দা নিউজ ২৪ ডটকম” অনলাইন নিউজ পোর্টালে “ নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ “ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
আমাদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিবেদনের তথ্যে এক জায়গায় অসাবধানতাবশত শব্দ ব্যবহারের অংশটি ভুল ছিল। সংবাদটির গুরুত্ব বিবেচনা করে আমরা তাৎক্ষণিকভাবে ভুল অংশটুকু সংশোধন করেছি এবং সংশোধিত সংবাদটি পুনরায় প্রকাশ করা হয়েছে। এটি একটি অনিচ্ছাকৃতভুল ছিল, যার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
আমরা উক্ত প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ট মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধূরী এবং নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি’র নিকট বিনয়ের সহিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
ভবিষ্যতে আরও সতর্কতার সাথে সংবাদ পরিবেশনে নরসুন্দা নিউজ ২৪ ডটকম সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
ধন্যবাদান্তে,
![]()
( মো: শাহজাহান ফকির)
সম্পাদক/বার্তা সম্পাদক,
[নরসুন্দা নিউজ ২৪ ডটকম]

