ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন নান্দাইলের ব্রি: শামসুল ইসলাম

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কৃতি সন্তান সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম ওরফে সূর্যকে নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। যদিও তিনি দলীয় মনোনয়ন পাননি, তবুও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্যের কারণে বিএনপি হাইকমান্ড তাঁকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মান জানিয়েছেন। তাঁর এই নিয়োগ নান্দাইলবাসীর জন্য এক বড় প্রাপ্তি।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আদেশক্রমে জারিকৃত এই আদেশে ব্রিগেডিয়ার শামসুল ইসলামসহ পাঁচজনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় এবং পাঁচজনকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে এই উচ্চমর্যাদায় আসীন করার মাধ্যমে তাঁর দীর্ঘদিনের দেশপ্রেম ও যোগ্যতার সঠিক মূল্যায়ন করা হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগত সিদ্ধান্তে তিনি সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাননি, তবে বিএনপি হাইকমান্ড তাঁর মেধা, অভিজ্ঞতা এবং দলের প্রতি নিষ্ঠাকে গুরুত্ব দিয়ে তাঁকে সরকারের এই উচ্চপদে স্থলাভিষিক্ত করেছে।

একজন অভিজ্ঞ ও দক্ষ সামরিক কর্মকর্তার রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া নান্দাইলের সার্বিক উন্নয়নের জন্য আশির্বাদ হয়ে আসবে বলে মনে করছেন সচেতন মহল। নান্দাইল পৌরসভা সহ ইউনিয়নের পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করছেন সাধারণ মানুষ ও তাঁর সমর্থকরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।