ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে লাগবে স্নাতক পাস/সমমান ডিগ্রী: নতুন প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩০, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স::-  সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিয়মিত কার্যক্রম স্বাভাবিকীকরণে ও বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন নীতিমালা ২০২৬ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় সভাপতি পদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতক পাস। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

যেখানে ১২ সদস্য বিশিষ্ট কমিটিতে রাখতে হবে মাদরাসা-কওমি মাদরাসার শিক্ষকদেরও। পাশাপাশি সহকারী শিক্ষকদেরও সদস্য হিসেবে রাখার বাধ্যবাধকতা আরোপ করে নীতিমালা প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতোপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন-আদেশ এতদ্বারা বাতিল করে নিম্নরূপ নীতিমালা জারি করা হলো:

কমিটির নাম হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।

কমিটি গঠন যেভাবে:

১.১. সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক- প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত/ চলতি দায়িত্ব) – সদস্য সচিব

১.২. সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক (ন্যূনতম এসএসসি পাস) – সদস্য

১.৩. সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীতএকজন বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক (ন্যূনতম এসএসসি পাস) – সদস্য

১.৪. বিদ্যালয়ের একজন জমিদাতা-জমিদাতার উত্তরাধিকারী (যদি থাকেন) – সদস্য

১.৫. সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যেকোনো সরকারি- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়/ এমপিওভুক্ত (MPO) মাদরাসা/কওমি মাদরাসার একজন শিক্ষক -সদস্য

১.৬. সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য হতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি- সদস্য

১.৭-১.৮. সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দু’জন মহিলা অভিভাবক – সদস্য

১.৯-১.১০. সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দু’জন পুরুষ অভিভাবক – সদস্য

১.১১. ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য/পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/সিটি কর্পোরেশনের কাউন্সিলর – সদস্য

১.১২. সংশ্লিষ্ট বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ১ জন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক/ সরকারি মাধ্যমিক/ /এমপিওভুক্ত (MPO) মাধ্যমিক বিদ্যালয়/মাদরাসা/ কওমি মাদরাসার শিক্ষক/ সরকারি কর্মকর্তা/ কর্মচারী – সদস্য।

কমিটি গঠন পদ্ধতিতে আরো বলা হয়েছে, কমিটির সদস্য-সংখ্যা সভাপতিসহ মোট ১২ জন হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক/ মাদরাসা থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ব্যতিরেকে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন। তবে শর্ত থাকে যে, সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনোনয়ন প্রদান করবেন।

পদাধিকারবলে প্রধান/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে সেখানে।

প্রজ্ঞাপন দেখতে “প্রজ্ঞাপ “ লিখা বাটনে ক্লিক করুন..।

প্রজ্ঞাপন

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।