ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘বিএনপি’র কর্মী হিসাবে আমরা গর্বিত’ -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: “বিএনপি জনগণের দল, মাটি ও মানুষের দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনায়ক তারেক রহমানের সৈনিক। বিএনপির একজন কর্মী হিসেবে আমরা গর্বিত।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক, জাতীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী জননেতা ইয়াসের খান চৌধুরী।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইলে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়। বিকেল ৩টা থেকেই নান্দাইল পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিয়াবাড়ি খেলা ও ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করে তোলেন। ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর। বর্ণাঢ্য মিছিলটি নান্দাইল পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জনসভাস্থলে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, “নান্দাইলে বিএনপির আজকের এই মিছিল এক স্মরণীয় ইতিহাস সৃষ্টি করেছে। জনগণ আমাদের পাশে আছে বলেই রাজপথে আজ মানুষের ঢল নেমেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে আর কায়েম করতে দেওয়া হবে না। আমরা নান্দাইল থেকে সন্ত্রাসীদের উৎখাত করতে সক্ষম হয়েছি। আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, আাপনারা উন্নয়নে শরীক হয়েছেন। ইনশাআল্লাহ নান্দাইলের প্রতিটি উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা হবে ‘আধুনিক বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ’।”

এসময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ভূঞা, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, এবং ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার উৎসুক জনতা এই আনন্দঘন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।